ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
মানবাধিকার কমিশনের নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্বে
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মানবাধিকার কমিশনের নতুন নেতৃত্ব দায়িত্ব গ্রহণ করেছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সাবেক বিচারক বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। একইসাথে কমিশনের অন্যান্য নতুন কমিশনাররাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিতিতে নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান জানান, চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী দায়িত্ব গ্রহণের আগে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
নবনিযুক্ত কমিশনারদের মধ্যে রয়েছেন মো. নূর খান (সাবেক গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য), অধ্যাপক মো. শরীফুল ইসলাম (ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ও সাবেক জাতীয় স্বাধীন তদন্ত কমিশন সদস্য), নাবিলা ইদ্রিস (সাবেক গুম সংক্রান্ত তদন্ত কমিশন সদস্য), এবং ইলিরা দেওয়ান (মানবাধিকারকর্মী ও সাবেক স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য)।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনাররা কমিশনের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন। তারা মানবাধিকার সংরক্ষণ ও উন্নয়নে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
এছাড়া দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত চেয়ারম্যান ও কমিশনাররা কমিশনের বিদ্যমান কার্যক্রম এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে অবহিত হন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)