ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
খাদ্য মন্ত্রণালয়
এলএসডি, সিএসডি ও সাইলো কর্মকর্তাদের বদলি স্থগিত
নিজস্ব প্রতিবেদক: সরকারি পর্যায়ে আসন্ন আমন সংগ্রহ অভিযান নির্বিঘ্ন ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি ও পদায়ন স্থগিত করা হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) খাদ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে বলা হয়েছে, আমন সংগ্রহ অভিযানে খাদ্য অধিদপ্তরের এলএসডি (লোকাল সাপ্লাই ডিপো), সিএসডি (সেন্ট্রাল স্টোরেজ ডিপো) এবং সাইলোগুলোতে দায়িত্বরত কর্মকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আসন্ন মৌসুমে আমন সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন এবং সংগ্রহ অভিযান নিরবচ্ছিন্ন ও নির্বিঘ্ন রাখার জন্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এলএসডিগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তা, সিএসডিগুলোর ব্যবস্থাপক এবং সাইলোগুলোর সাইলো অধীক্ষকদের বদলি বা পদায়ন স্থগিত থাকবে।
তবে, অবসর ও মৃত্যুজনিত কারণে কোনো পদ শূন্য হলে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদনক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বদলি বা পদায়ন করা যেতে পারে বলেও অফিস আদেশে জানানো হয়েছে। এই আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে জারি করা হয়েছে এবং অবিলম্বে কার্যকর হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি