ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারের জন্য সুখবর: কমছে ট্রেজারি বিল ও বন্ডের সুদ
সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শেয়ারবাজারে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকার বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া কমিয়ে দিয়েছে, যার ফলে বাজারে তারল্য বেড়েছে এবং বিনিয়োগের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১৮ আগস্ট ট্রেজারি বিলের মুনাফার হার কমে ১০.১৪ শতাংশ থেকে ১০.৪৩ শতাংশের মধ্যে ছিল, যা জুনের শেষদিকে ছিল ১২ শতাংশের বেশি। একইভাবে, দীর্ঘমেয়াদি ট্রেজারি বন্ডের সুদের হারও ১০ শতাংশে কাছাকাছি নেমে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রেজারি বিল ও বন্ডে মুনাফা কমার কারণে ব্যাংকগুলো এখন অন্যান্য খাতে বিনিয়োগের জন্য উৎসাহিত হবে, যার মধ্যে শেয়ারবাজার অন্যতম।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, সরকারের ঋণ গ্রহণের পরিমাণ কমে যাওয়ায় এই পরিবর্তন এসেছে। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই মাসে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ৭ হাজার ৪৩৮ কোটি টাকা ঋণ নিলেও, ৪ হাজার ৩৫০ কোটি টাকা ফেরত দিয়েছে। ফলে নিট ঋণ গ্রহণের পরিমাণ ছিল মাত্র ৩ হাজার ৮৭ কোটি টাকা।
ব্যাংকাররা বলছেন, সরকার বেশি সুদে বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ না নিয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে ১০ শতাংশ নীতিগত হারে ঋণ নিচ্ছে। এই কৌশল সরকারের অর্থায়নের খরচ কমিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোর কাছে থাকা অলস অর্থ এখন লাভজনক খাতে বিনিয়োগের জন্য উন্মুক্ত হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগের আকর্ষণ কমে গেলে ব্যাংক এবং অন্যান্য বিনিয়োগকারীরা শেয়ারবাজারের দিকে ঝুঁকবেন। এতে বাজারে তারল্য প্রবাহ বাড়বে এবং শেয়ারবাজার আরও ইতিবাচক ধারায় ফিরবে। ২০২৫-২৬ অর্থবছরে সরকার ব্যাংক ব্যবস্থা থেকে ১ লাখ ৪ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্য নির্ধারণ করলেও, বিদেশি ঋণের সহজলভ্যতার কারণে অভ্যন্তরীণ ব্যাংকগুলোর ওপর চাপ কমেছে, যা বাজারের জন্য একটি বড় স্বস্তির খবর।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট