ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বিনিয়োগকারীদের অভিযোগ নিষ্পত্তিতে ডিএসই’র নতুন প্রবিধান
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি’র ট্রেকহোল্ডার কোম্পানি এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর বিরুদ্ধে বিনিয়োগকারীদের উত্থাপিত অভিযোগ দ্রুত ও কার্যকরভাবে নিষ্পত্তির লক্ষ্যে নতুন একটি প্রবিধানমালা প্রণয়ন করা হয়েছে। ‘Dhaka Stock Exchange (Settlement of Dispute) Regulations, 2026’ শিরোনামের এই বিশেষ প্রবিধানমালাটি গত ১০ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে বাংলাদেশ সরকারের রাষ্ট্রীয় প্রকাশনা সংস্থা কর্তৃক গেজেটভুক্ত হয়েছে।
আজ ১ মার্চ (রবিবার) ডিএসই’র প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এখন থেকে বিনিয়োগকারীরা ডিএসই’র তালিকাভুক্ত কোম্পানি বা কোনো ট্রেকহোল্ডার হাউসের বিরুদ্ধে অভিযোগ আনলে এই নতুন প্রবিধানমালার অধীনে তা নিষ্পত্তি করা হবে।
নতুন এই প্রবিধানমালা এবং এর সাথে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সকল ফরম ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.dsebd.org/SettlementofDisputeRegulationse.php) পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট সকলকে এই লিংক থেকে বিস্তারিত তথ্য ও ফরম সংগ্রহ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা মনে করছেন, এই প্রবিধানমালা কার্যকর হওয়ার ফলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে এবং পুঁজিবাজারে শৃঙ্খলা আরও জোরদার হবে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?