ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ওমান প্রবাসীদের জন্য দূতাবাসের সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওমানে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা জারি করেছে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২ মার্চ) প্রকাশিত এক নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, ওমানি কর্তৃপক্ষের জারি করা সব সুরক্ষা নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে দূতাবাস থেকে দেওয়া পরামর্শও মেনে চলতে অনুরোধ করা হয়েছে।
ভ্রমণসংক্রান্ত বিড়ম্বনা এড়াতে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওমানি কর্তৃপক্ষ দেশটির নাগরিক ও বাসিন্দাদের সামরিক স্থাপনা বা নিরাপত্তা-সংক্রান্ত স্থানের ছবি তোলা থেকে বিরত থাকতে বলেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের ভিত্তিতে গুজব না ছড়ানোর এবং কেবল সরকারি বা অফিসিয়াল সূত্র থেকে তথ্য সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে, যাতে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় থাকে।
জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৮ ৯১৯৮০৬২১ ও +৯৬৮ ৯১৯৯৭৮৫২-এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ