ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
আগুনের ধাক্কা সামলাতে হিমসিম খাচ্ছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, কমেছে মুনাফা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের বড় অঙ্কের বীমা দাবি পরিশোধের প্রভাবে ২০২৫ সালে রিলায়েন্স ইন্স্যুরেন্সের নিট মুনাফা আগের বছরের তুলনায় ৭.৬৮ শতাংশ কমেছে। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কোম্পানিটির প্রকাশিত বার্ষিক আর্থিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে রিলায়েন্স ইন্স্যুরেন্সের মোট মুনাফা দাঁড়িয়েছে ৮৮ কোটি ৫৪ লাখ টাকা, যা ২০২৪ সালে ছিল ৯৫ কোটি ৯ লাখ টাকার বেশি। এর ফলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ৯ টাকা ১২ পয়সা থেকে কমে ৮ টাকা ৪২ পয়সায় দাঁড়িয়েছে। মুনাফার এই পতন বিনিয়োগকারীদের জন্য কিছুটা বিস্ময়কর ছিল, কারণ বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটি আগের বছরের তুলনায় ১৬ শতাংশ বেশি মুনাফা অর্জন করেছিল।
কোম্পানি সচিব মোহাম্মদ মামুনুর রশিদ জানান, চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) মুনাফা কমার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, গত বছরের অক্টোবরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা ভয়াবহ আগুনের ফলে সৃষ্ট বড় অঙ্কের বীমা দাবি তাদের এই সময়ে পরিশোধ করতে হয়েছে। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের মতে, ওই অগ্নিকাণ্ডে রপ্তানি খাতের প্রায় ১২ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছিল। দ্বিতীয়ত, কোম্পানির নতুন ভবনের অবচয় খরচ প্রথমবারের মতো হিসেবে ধরা হয়েছে, যা মুনাফার ওপর চাপ সৃষ্টি করেছে।
মুনাফা কমলেও সাধারণ বিনিয়োগকারীদের জন্য ২০২৫ সালের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স। তবে আয়ের তথ্য প্রকাশের পর ডিএসইতে কোম্পানিটির শেয়ারের দাম ৩.১১ শতাংশ কমে ৭১ টাকা ৬০ পয়সায় নেমে আসে।
মুনাফা কমলেও কোম্পানির অন্যান্য সূচকগুলোতে উন্নতির ছাপ দেখা গেছে। সম্পদ পুনর্মূল্যায়ন ও সংরক্ষিত আয়ের কারণে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৬৯ টাকা ৫৯ পয়সা থেকে বেড়ে ৭৫ টাকা ৪৩ পয়সায় উন্নীত হয়েছে। এছাড়া প্রিমিয়াম আয় বাড়ায় শেয়ার প্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো ১ টাকা ৬৬ পয়সা থেকে বেড়ে ৬ টাকা ৮৪ পয়সায় দাঁড়িয়েছে, যা কোম্পানির শক্তিশালী নগদ প্রবাহের ইঙ্গিত দেয়।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত প্রথম প্রজন্মের এই বেসরকারি বীমা কোম্পানিটি অগ্নি, নৌ এবং ইঞ্জিনিয়ারিং বীমা সেবা প্রদান করে থাকে। বর্তমানে কোম্পানিটি ৯৮ শতাংশ বীমা দাবি নিষ্পত্তির সাফল্যের দাবি করছে।
এমজে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)