ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএটি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ লিমিটেড ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। তবে আগের বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা ও ডিভিডেন্ড—উভয় ক্ষেত্রেই বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। সোমবার (০২ মার্চ) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৫ অর্থবছর শেষে বিএটি বাংলাদেশের শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ১০ টাকা ৮১ পয়সা, যা আগের বছরের তুলনায় প্রায় ৬৭ শতাংশ কম। মুনাফায় এই ধসের কারণে ডিভিডেন্ডের পরিমাণও নাটকীয়ভাবে কমেছে; যেখানে ২০২৪ সালে কোম্পানিটি ৩০০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, সেখানে এবার ঘোষণা করা হয়েছে মাত্র ৩০ শতাংশ। ঘোষিত এই ডিভিডেন্ড ও নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদনের জন্য আগামী ৩০ এপ্রিল বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, ২০২৫ সালের শেষ প্রান্তিকে (অক্টোবর–ডিসেম্বর) কোম্পানিটি বড় অংকের লোকসানের মুখে পড়েছে। এই তিন মাসে বিএটি’র লোকসান হয়েছে প্রায় ১৩৬ কোটি টাকা, যার ফলে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৫৩ পয়সা। মূলত সিগারেট বিক্রির পরিমাণ কমে যাওয়া এবং পরিচালন ব্যয় অত্যাধিক বেড়ে যাওয়াই এই লোকসানের প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
কোম্পানি সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১ জুলাই মোহাখালী কারখানাটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার ফলে ব্যবসায়িক কার্যক্রমে বড় ধরনের চাপ তৈরি হয়। এছাড়া অতিরিক্ত আবগারি শুল্ক এবং উৎপাদন কেন্দ্র স্থানান্তরের বাড়তি ব্যয়ের প্রভাবেও কোম্পানির আয়ে টান পড়েছে। যদিও ডিভিডেন্ড হ্রাসের বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ বিস্তারিত ব্যাখ্যা দেয়নি, তবে তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী বিক্রয় হ্রাস ও উৎপাদন খরচ বৃদ্ধিই এই নেতিবাচক পরিস্থিতির নেপথ্যে কাজ করেছে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?