ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
দেশে ফিরলেই গ্রেপ্তার আলভী
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর ডিওএইচএসে ছোট পর্দার অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে। এ মামলায় প্রধান আসামি করা হয়েছে আলভীকে। পুলিশ জানিয়েছে, তিনি বর্তমানে নেপালে অবস্থান করছেন এবং দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।
সোমবার (২ মার্চ) রাজধানীর পল্লবী থানায় দায়ের হওয়া মামলার বিষয়টি নিশ্চিত করেন থানার ওসি এ কে এম আলমগীর জাহান। তার ভাষ্য অনুযায়ী, রোববার (১ মার্চ) ভিকটিমের পরিবার অভিযোগ দায়ের করলে সেটি নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
মামলার বাদী ইকরার বাবা শেখ তানভীর আহমেদ। মামলায় আসামি করা হয়েছে জাহের আলভী এবং তার মাকে। অভিযোগ পাওয়ার পর ঘটনাটির বিভিন্ন দিক তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও বলেন, আলভী বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তিনি নেপালে আছেন বলে তথ্য পাওয়া গেছে। দেশে অবস্থান করলে ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করা হতো। মামলা হওয়ায় দেশে ফিরলেই তাকে আইনের আওতায় আনা হবে।
প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পারিবারিক বিরোধ বা মানসিক চাপের মতো কোনো বিষয় জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার দিন গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে পরিবারের সদস্যরা ইকরাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। পরে ময়মনসিংহের ভালুকা উপজেলার রানদিয়া গ্রামে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৯ নভেম্বর আলভী ও ইকরা ভালোবেসে গোপনে বিয়ে করেন। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি সন্তান রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি