ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইরানের হা'মলায় বাহরাইনে ১ বাংলাদেশির মৃ'ত্যু, প্রধানমন্ত্রীর কাছে শোকবার্তা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা এবার স্পর্শ করল প্রবাসীদের। ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে বাহরাইনে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ মার্চ) রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করেছেন।
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে এক টেলিফোন আলাপে এই খবর জানান। এ সময় তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন।
ফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাহরাইনে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে তাঁর সরকার অত্যন্ত সচেতন। উদ্ভূত পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এই দুঃখজনক ঘটনায় বাহরাইন সরকারের ত্বরিত তথ্য প্রদান ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। নিহত বাংলাদেশির পরিচয় ও মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া নিয়ে পরবর্তী পদক্ষেপ দ্রুত নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টা জবাব এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ছে, যার জেরেই এই দুর্ঘটনাটি ঘটেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি