ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
কুয়েত প্রবাসীদের প্রতি দূতাবাসের কড়া বার্তা
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা নির্দেশনা ও সতর্কবার্তা জারি করেছে বাংলাদেশ দূতাবাস।
সোমবার (২ মার্চ) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।
দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের জানানো হয়েছে, কুয়েতের আকাশে ক্ষেপণাস্ত্র বা ড্রোন প্রতিহত করার কোনো দৃশ্য, স্থিরচিত্র কিংবা ভিডিও ধারণ করা থেকে কঠোরভাবে বিরত থাকতে হবে। একই সঙ্গে এই ধরনের কোনো সংবেদনশীল কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক, ইউটিউব, টিকটক ইত্যাদি) শেয়ার করা কিংবা লাইভ সম্প্রচার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কুয়েতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটির স্থানীয় আইন অত্যন্ত কঠোর। এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ যদি ছবি বা ভিডিও ধারণ এবং প্রচার করেন, তবে তাঁর বিরুদ্ধে কুয়েত সরকার কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করা হয়েছে।
সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতার কারণে কুয়েতে অবস্থানরত প্রবাসীদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং সর্বদা দূতাবাসের ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত