ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
রেমিট্যান্স প্রবাহে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক: চলতি অর্থবছরের মাঝামাঝি সময়ে এসে প্রবাসী আয়ে শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। সদ্য সমাপ্ত ফেব্রুয়ারি মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩ দশমিক ০২ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্য হারে বেশি।
বাংলাদেশ ব্যাংক-এর হালনাগাদ পরিসংখ্যান বলছে, এক বছর আগে একই মাসে রেমিট্যান্স এসেছিল ২ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। সে হিসাবে এবার প্রায় ১৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।
শুধু এক মাসই নয়, সামগ্রিক হিসাবেও প্রবাসী আয় ঊর্ধ্বমুখী। ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে দেশে এসেছে মোট ২২ দশমিক ৪৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স।
তুলনামূলকভাবে আগের অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ১৮ দশমিক ৪৯ বিলিয়ন ডলার। অর্থাৎ বছরওয়ারি ব্যবধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি