ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
যুক্তরাষ্ট্র-ইসরাইল হামলায় শেয়ারবাজারে অস্থিরতা, সূচকে বড় পতন
নিজস্ব প্রতিবেদক: ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সম্মিলিত সামরিক হামলার প্রভাবে দেশের শেয়ারবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। এর ফলে আজ (রোববার, ১ মার্চ, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের তীব্র পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে ইতিবাচক ধারা বিরাজমান থাকায় বিনিয়োগকারীরা ধারণা করেছিলেন যে চলতি সপ্তাহে বাজার আরও ঊর্ধ্বমুখী হবে। কিন্তু ইরানে যৌথ হামলার ঘটনা তাদের সেই প্রত্যাশায় জল ঢেলে দিয়েছে। এই আন্তর্জাতিক উত্তেজনার ফলে বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে পুঁজিবাজারে।
তবে বাজার বিশ্লেষকরা এই পরিস্থিতিতে ধৈর্য ধারণের পরামর্শ দিয়েছেন। তাদের মতে, যেকোনো নেতিবাচক পরিস্থিতি স্থায়ী হয় না এবং ইরান হামলার ফলে সৃষ্ট ভূ-রাজনৈতিক অস্থিরতা কেটে গেলে শেয়ারবাজারে আবার গতি ফিরে আসবে। তারা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেছেন, এই মুহূর্তে আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি করা ঠিক হবে না। বরং ধৈর্যের সাথে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করাই হবে বুদ্ধিমানের কাজ।
বাজার পর্যালোচনায় দেখা যায়, রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩৮.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬১.৭০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২৬.৫৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৯.৬৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫২.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৭.৩৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩০টির দর বেড়েছে, ২৫৩টির দর কমেছে এবং ৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৭৬৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৯৩৬ কোটি ৫৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ১৮০ কোটি ৭৩ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৯৯ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৩৪টির এবং পরিবর্তন হয়নি ১৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫১.৮৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮২.৮৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৩৭.৫৪ পয়েন্ট বেড়েছিল।
আরিফ/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?