ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সবজির পর এবার বাড়ল ডাল, আটা ও তেলের দাম
গত এক মাসেরও বেশি সময় ধরে চলা সবজির ঊর্ধ্বমুখী দামের মধ্যেই বাজারে নতুন করে বেড়েছে ডাল, আটা এবং পাম তেলের দাম। এতে নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। শুক্রবার রাজধানীর কাপ্তান বাজার ও রায় সাহেব বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, গত দুই সপ্তাহের ব্যবধানে মসুর ডালের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেড়েছে। ১২০ টাকার দেশি মসুর ডাল এখন ১৪০ টাকায় এবং ১৩০ টাকার ক্যাঙ্গারু ডাল ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটার দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৫০ টাকায় এবং দুই কেজির প্যাকেটজাত আটার দাম ১৫ টাকা বেড়ে ১০৫ টাকায় পৌঁছেছে। এছাড়া পাম তেলের দাম লিটারে ৮ থেকে ১০ টাকা বেড়েছে।
সবজির বাজার আগে থেকেই চড়া। ৬০ টাকার বেগুন ১০০ টাকা, ৭০ টাকার করলা ১২০ টাকা এবং ৫০-৬০ টাকার অন্যান্য সবজি যেমন— চিচিঙ্গা, ঝিঙ্গা, পটলের কেজি এখন ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শাকের দামও প্রায় দ্বিগুণ হয়েছে; ১০ টাকার কলমি শাকের আঁটি এখন ২০ টাকা। তবে কচুরমুখী ও শসার দাম কিছুটা কমেছে।
এদিকে, গত তিন সপ্তাহ ধরে ডিমের বাজারও ঊর্ধ্বমুখী। ১২০ টাকার ফার্মের লাল ডিমের ডজন এখন ১৫০ টাকায় বিক্রি হচ্ছে। যদিও দেশি মুরগির ডিমের দাম ডজনে ৩০ টাকা কমেছে।
বিক্রেতারা বলছেন, বর্ষার কারণে সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। অন্যদিকে, একজন মুদি দোকানির মতে, সিন্ডিকেটের কারণে আটার মতো পণ্যের দাম বাড়ছে।
মাছ এবং মুরগির বাজার গত সপ্তাহের তুলনায় স্থিতিশীল থাকলেও দাম আগের চেয়ে বেশি। ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০-১৮০ টাকা এবং সোনালি মুরগি ৩০০-৩২০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে নিত্যপণ্যের লাগামহীন দামে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়