ঢাকা, বুধবার, ১৯ আগস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩
কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবি
খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেছেন, বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হওয়ায় কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা এখন সময়ের দাবি।
গতকাল শনিবার রাজধানীর ফরিদাবাদ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আগামী ১৫ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক মহাসম্মেলন সফল করতে সরকার, প্রশাসন ও সর্বস্তরের জনগণের সহানুভূতিশীল অংশগ্রহণ কামনা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদাবাদ মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা আব্দুল কুদ্দুস। এছাড়া সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট ওলামা ও মাশায়েখগণ—মুফতি জসিম উদ্দিন হাটহাজারী, মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতি আব্দুল আউয়াল ডিআইটি, মাওলানা জুনায়েদ আল হাবীব, শায়খুল হাদিস মাওলানা হেলাল উদ্দিন, মুফতি জাফর আহমাদ ঢালকানগর, মাওলানা আবু তাহের জিহাদী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি মনির হোসাইন কাসেমী, মুফতি নূর হোসাইন নূরানী, মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান (পীর সাহেব বাহাদুরপুর), মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা নেয়ামত উল্লাহ ফরিদী, মাওলানা আলী আহমদ চৌধুরী (পীর সাহেব চণ্ডীবর্দী), এবং মাওলানা ইয়াহইয়া মাহমুদ রামপুরা প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭৪ সালে পাকিস্তান জাতীয় পরিষদ কাদিয়ানীদের আইনগতভাবে অমুসলিম ঘোষণা করেছে। বাংলাদেশেও ১৯৮৫ সালের 'ধর্মীয় অনুভূতিতে আঘাত' সংক্রান্ত আইনে বিভ্রান্তিমূলক প্রচার নিষিদ্ধ করা হয়েছে। বক্তারা অভিযোগ করেন, কাদিয়ানীরা নিজেদের মুসলমান দাবি করে মুসলিম সমাজকে বিভ্রান্ত করছে, যা দণ্ডবিধির ২৯৫ ধারার লঙ্ঘন।
সম্মেলনে সারা দেশে মহাসম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচিরও ঘোষণা দেওয়া হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে মার্জিন ঋণের নতুন বিধিমালা চূড়ান্ত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বিমান বাহিনীতে ৪৫ ক্যাটাগরিতে ৩৪২ শূন্যপদে চাকরির সুযোগ
- শাহ্জালাল ইসলামী ব্যাংক দেবে এসএসসি শিক্ষার্থীদের বৃত্তি, আবেদন করবেন যেভাবে
- ঢাবির ৯২ শিক্ষকের বিরুদ্ধে গোপন তৎপরতার অভিযোগ, ৫৮ জন শনাক্ত
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার
- পরীক্ষা ছাড়া একাদশে ভর্তি শুরু ১৫ সেপ্টেম্বর
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৪৭ পদে নিয়োগ
- লন্ডনে ঢাবি অ্যালামনাই ইউকের কোচ ট্রিপ অনুষ্ঠিত
- বিদ্যুৎ-গ্যাস সংকট কাটাতে অন্তত দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী
- বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
- এ টি এম আবদুল বারী ড্যানীকে ঢাবি অ্যালামনাইয়ের অভিনন্দন
- প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
- সমকামিতার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থী বহিষ্কার
- রঞ্জন কর্মকারের মৃ'ত্যুতে ঢাবি অ্যালামনাইয়ের শোক প্রকাশ