ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: নবগঠিত সংসদে নেতৃত্ব নির্ধারণে কোনো চমক রাখেনি বিএনপি। দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবেও তার পথ সুগম হলো।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের সভাকক্ষে নবনির্বাচিত বিএনপি সংসদ সদস্যরা বৈঠকে বসেন। ওই বৈঠকেই উপস্থিত সদস্যদের সম্মতিতে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়।
এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সংসদীয় দলের সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই গৃহীত হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে নির্বাচিত সদস্যরা শপথ গ্রহণ করেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- রামিসা হ'ত্যাকাণ্ডে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- আজ বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের ৯০তম বৈঠক
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- দেশে কমল সোনার দাম, ভরি কত?
- নবম জাতীয় পে-স্কেল, কাটছাঁটের পর যত টাকা লাগছে?
- পশ্চিমবঙ্গে মুসলিমদের ওবিসি সুবিধা বাতিলের ঘোষণা
- সরিয়ে দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রীর এপিএস ফারুককে
- আইইএলটিএস ছাড়াই বাংলাদেশিদের পড়ার সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ড
- বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ দিচ্ছে পাকিস্তান, আবেদন শুরু
- ঢাবির ১০ শিক্ষার্থী পেলেন ‘অধ্যাপক ড. আবুল কালাম মনজুর মোরশেদ’ বৃত্তি
- শিক্ষকদের বদলি নিয়ে সুখবর দিল মাউশি
- অল্প বয়স থেকেই শারীরিক নির্যাতন, সোশ্যাল মিডিয়া ছাড়ছেন কেনিশা
- শিক্ষকদের ঈদ ভাতা নিয়ে যা জানাল মাউশি
- উপাচার্যের হোয়াটসঅ্যাপ থেকে টাকা চেয়ে ভুয়া বার্তা