ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
অবশেষে শপথ নিলেন এনসিপির হাসনাত-নাহিদসহ সবাই
নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন গুঞ্জনের পর অবশেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নির্বাচিত সংসদ সদস্যরাও শপথ গ্রহণ করেছেন। একই সঙ্গে দ্বিতীয় ধাপে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তরুণদের নিয়ে গঠিত দলটির সংসদ সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
শপথ গ্রহণ করা এনসিপির সদস্যরা হলেন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আকতার হোসেন, আব্দুল হান্নান মাসুদ, আতিকুর রহমান মোজাহিদ এবং আব্দুল্লাহ আল আমিন।
এর আগে শপথ নেওয়া হয় জামায়াত জোটের অন্য সংসদ সদস্যদের। দুই দলে শপথ গ্রহণের সময় এনসিপির এমপিরা উপস্থিত না থাকায় প্রথমে শোনা গিয়েছিল, তারা শপথে অংশ নেবেন না। হান্নান মাসুদ ও আতিকুর গণমাধ্যমকে জানিয়েছিলেন, শপথে অংশ না নেওয়ার কথা ভাবছেন। কিন্তু শেষ পর্যন্ত তারা শপথে অংশগ্রহণ করেন।
শপথ অনুষ্ঠানের জন্য এনসিপির এমপিরা আগে সংসদ ভবনের লবিতে উপস্থিত হন। দুপুর ১টা ২২ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে তাদের শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহকে চিরাচিত গেঞ্জি, আকতার হোসেনকে কোট এবং নাহিদ ইসলামকে শার্ট পরে শপথ নিতে দেখা যায়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- ঢাবির ক্ষণিকা বাস দু/র্ঘটনায় আ/হত ৮ শিক্ষার্থী
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৯ এপ্রিল)