ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশ ব্যাংকের ‘লাল তালিকা’য় ২০ আর্থিক প্রতিষ্ঠান
বাংলাদেশ ব্যাংক ২০টি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)কে ‘লাল’ তালিকাভুক্ত করেছে। এই প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের ৮৩ শতাংশের বেশি খেলাপি রয়েছে। তবে জামানতের তুলনায় তিনগুণের বেশি ঋণ দেওয়ায় এ প্রতিষ্ঠানগুলোর আমানতকারীরা সময়মতো তাদের অর্থ ফেরত পাবেন কি না, তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, এই ২০টি প্রতিষ্ঠানে গ্রাহকদের মোট আমানত প্রায় ২২ হাজার ১২৭ কোটি টাকা রয়েছে। সাধারণত খেলাপি ঋণের ঝুঁকি কমাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো ঋণের সমান বা তার চেয়ে বেশি অর্থমূল্যের জামানত রাখে। তবে লাল তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে জামানত তুলনায় অত্যন্ত কম।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডিসেম্বর পর্যন্ত এসব প্রতিষ্ঠান ২৫ হাজার ৮০৮ কোটি টাকার ঋণ বিতরণ করেছে, অথচ জামানতের পরিমাণ মাত্র ৬ হাজার ৮৯৯ কোটি টাকা। অর্থাৎ ঋণের বিপরীতে জামানতের মাত্র ২৬.৭৩ শতাংশ রয়েছে। অনেক ক্ষেত্রেই ঋণ যথাযথ মূল্যায়ন ছাড়াই দেওয়া হয়েছে এবং জামানত যাচাই কোনো স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান দ্বারা হয়নি।
জামানতের অপ্রতুলতার কারণে এই প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৪৬২ কোটি টাকা, যা মোট ঋণের ৮৩ শতাংশের বেশি। এর মধ্যে এফএএস ফাইন্যান্স, ফারইস্ট ফাইন্যান্স, বিআইএফসি, ইন্টারন্যাশনাল লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ফার্স্ট ফাইন্যান্স ও পিপলস লিজিংয়ের খেলাপি ঋণের হার ৯০ শতাংশেরও বেশি।
বাংলাদেশ ব্যাংক এই ২০ প্রতিষ্ঠানকে তাদের লাইসেন্স কেন বাতিল করা হবে না, তা জানাতে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, মূল্যায়নে দেখা গেছে অন্তত ১৫টি আর্থিক প্রতিষ্ঠান আর চলার মতো অবস্থায় নেই এবং তাদের খেলাপি ঋণ ৮০ থেকে ১০০ শতাংশ হতে পারে। সমাধানের জন্য প্রায় ৯ হাজার কোটি টাকার প্রয়োজন হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ