ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
ই-রিটার্ন দাখিলে ৪০ লাখ করদাতার মাইলফলক ছুঁল এনবিআর
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ করবর্ষে অনলাইন বা ই-রিটার্ন পদ্ধতিতে আয়কর রিটার্ন দাখিলে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এখন পর্যন্ত ৪০ লাখের বেশি করদাতা অনলাইনে তাদের আয়কর রিটার্ন জমা দিয়েছেন।
বুধবার (৪ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, গত বছরের ৪ আগস্ট থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় এ পর্যন্ত প্রায় ৫০ লাখ করদাতা রেজিস্ট্রেশন করেছেন। করদাতাদের ভোগান্তি কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে এবার নির্দিষ্ট কিছু শ্রেণি বাদে সকল ব্যক্তি শ্রেণির করদাতার জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত নভেম্বর মাসে সর্বোচ্চ ১০ লাখ ৪০ হাজার ৪৭২ জন করদাতা ই-রিটার্ন দাখিল করেছেন। এছাড়া আগস্টে ২.৫১ লাখ, সেপ্টেম্বরে ৩.০১ লাখ, অক্টোবরে ৪.৫৪ লাখ, ডিসেম্বরে ৯.৭৮ লাখ, জানুয়ারিতে ৬.৫৫ লাখ এবং ফেব্রুয়ারিতে ২.৯৪ লাখ করদাতা রিটার্ন জমা দেন। মার্চ মাসের প্রথম চার দিনেই দাখিল হয়েছে আরও ৩৬ হাজার ৭০০টি রিটার্ন।
দাখিল করা ৪০ লাখ ই-রিটার্নের মধ্যে পুরুষ করদাতা ২৮ লাখ ৬৬ হাজার ৬১৮ জন এবং নারী করদাতা ১১ লাখ ৩৬ হাজার ৩ জন। এর মধ্যে বেতন খাত থেকে আয় দেখিয়েছেন প্রায় ২০ লাখ ৮৯ হাজার করদাতা। সম্পদের পরিমাণ সারচার্জযোগ্য হওয়ায় প্রায় ৫০ হাজার করদাতা সারচার্জ পরিশোধ করেছেন।
বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের সুবিধার্থে এনবিআর বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। প্রবাসীরা তাদের পাসপোর্ট ও এনআইডি তথ্য ই-মেইলের মাধ্যমে পাঠিয়ে ওটিপি (OTP) সংগ্রহ করে সহজেই বিদেশ থেকে রিটার্ন দাখিল করতে পারছেন। এছাড়া এবার করদাতার অনুমোদিত প্রতিনিধিও অনলাইনে রিটার্ন জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন।
ই-রিটার্ন সিস্টেমে কোনো নথিপত্র আপলোড করার প্রয়োজন হয় না। করদাতারা তাদের আয়-ব্যয়ের তথ্য এন্ট্রি করে ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা মোবাইল ব্যাংকিংয়ের (বিকাশ, নগদ) মাধ্যমে কর পরিশোধ করতে পারছেন। রিটার্ন জমা দেওয়ার সাথে সাথেই স্বয়ংক্রিয়ভাবে প্রাপ্তি স্বীকারপত্র এবং আয়কর সনদ সংগ্রহ করা যাচ্ছে। এছাড়া জমা দেওয়া রিটার্নে কোনো ভুল থাকলে ১৮০ দিনের মধ্যে সংশোধিত রিটার্ন দাখিলের সুবিধাও রাখা হয়েছে।
করদাতাদের সহায়তায় এনবিআর একটি কল সেন্টার (০৯৬৪৩ ৭১ ৭১ ৭১) চালু রেখেছে। এছাড়া সকল কর অঞ্চলে হেল্প-ডেস্কের মাধ্যমে পরামর্শ দেওয়া হচ্ছে। এনবিআর সকল করদাতাকে জরিমানার ঝুঁকি এড়াতে আগামী ৩১ মার্চের মধ্যে ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে