ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
৫ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়া অব্যাহত রাখার ঘোষণা গভর্নরের
নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের আমলে সংকটে পড়া পাঁচ ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম সচল রাখার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, এসব ব্যাংক থেকে অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত প্রত্যেককে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে বাংলাদেশ ব্যাংকে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ সিদ্ধান্ত জানান। এই ঘোষণার ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হওয়া সকল ধোঁয়াশা দূর হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গভর্নর জানান, সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম গতিশীল করতে দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হবে। বর্তমানে দায়িত্বরত পরিচালনা পর্ষদ বহাল থাকবে। এছাড়া এই পাঁচ ব্যাংকের অধীনে থাকা সচল শিল্পকারখানাগুলোর উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে সব ধরনের নীতিগত সহায়তা দেওয়া হবে। এসব কারখানার কোনো বিদেশি বকেয়া থাকলে তা পরিশোধের বিষয়েও কেন্দ্রীয় ব্যাংক ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছে।
গভর্নর মোস্তাকুর রহমান স্পষ্ট করে বলেন, ব্যাংক খাতের চলমান সংস্কারে কোনো রাজনৈতিক চাপের কাছে নতিস্বীকার করা হবে না। এছাড়া সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা অর্জনে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় নীতি সহায়তা প্রদান করবে।
আওয়ামী লীগ সরকারের পতনের পর আমানতকারীদের অর্থ ফেরত দিতে ব্যর্থ হওয়া পাঁচটি ব্যাংক—এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন এবং গ্লোবাল ইসলামী ব্যাংককে একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করে অন্তর্বর্তী সরকার। ৩৫ হাজার কোটি টাকার মূলধন নিয়ে গঠিত এই ব্যাংকে সরকার ২০ হাজার কোটি টাকা জোগান দিয়েছে। এছাড়া আমানত বীমা তহবিলের মাধ্যমে প্রায় ৭৮ লাখ আমানতকারীকে প্রাথমিক সুরক্ষা দেওয়ার কাজও চলমান রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারতের ফুটবল ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবি অ্যালামনাই ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- আজ রাত ৮ টায় ভারত বনাম বাংলাদেশের ফুটবল ম্যাচ, কোথায় ও যেভাবে দেখবেন?
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- ঢাবি ক্যাম্পাসে ববি হাজ্জাজকে অবাঞ্ছিত ঘোষণা
- ববি হাজ্জাজের বক্তব্যের বিরুদ্ধে মাঠে নামছেন ঢাবি শিক্ষার্থীরা
- ববি হাজ্জাজের বক্তব্যে ক্ষুব্ধ ঢাবি শিক্ষক, বললেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় নয়
- বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীসহ দেশবাসীকে ঢাবি অ্যালামনাইয়ের ঈদের শুভেচ্ছা
- মাসিক ফি দিয়ে ব্যবহার করতে হবে ফেসবুক-ইনস্টাগ্রাম
- নতুন পে-স্কেলে কার বেতন কত বাড়তে পারে? আলোচনায় দুটি প্রস্তাব
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে বিস্ফোরক মন্তব্য ববি হাজ্জাজের
- টাইমস হায়ার ও কিউএস র্যাঙ্কিংয়ে ঢাবির জয়জয়কার
- পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য নেই: ড. নিয়াজ আহমদ
- ঈদের চামড়া বিক্রিতে হতাশ বিক্রেতারা