ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পদত্যাগ করলেন মুদ্রানীতি কমিটির সদস্য সাদিক আহমেদ
নিজস্ব প্রতিবেদক: নীতি সুদহার পর্যালোচনার গুরুত্বপূর্ণ বৈঠকের ঠিক আগে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটি (এমপিসি) থেকে সরে দাঁড়িয়েছেন অর্থনীতিবিদ সাদিক আহমেদ। তার পদত্যাগের জেরে নির্ধারিত বৈঠকটি স্থগিত করা হয়েছে।
বুধবার (৪ মার্চ) বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে কমিটির অন্য সদস্যদের এ বিষয়ে অবহিত করে। তবে তিনি কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
সাদিক আহমেদের পদত্যাগের কারণে সেদিনের মুদ্রানীতি প্রণয়ন কমিটির বৈঠক আর অনুষ্ঠিত হয়নি। সূত্র বলছে, উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে নীতি সুদহার কমানোর প্রস্তাব ওই বৈঠকে আলোচনার জন্য তোলা হওয়ার কথা ছিল। বর্তমানে ১০ শতাংশ থাকা সুদহার ০.২৫ থেকে ০.৫০ শতাংশ কমানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারত।
বর্তমানে সাদিক আহমেদ পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই)-এর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বিশ্বব্যাংক-এ জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন।
তার পদত্যাগের পর কমিটিতে এখন রয়েছেন চেয়ারম্যান ও গভর্নর মো. মোস্তাকুর রহমান, ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, প্রধান অর্থনীতিবিদ মো. আখতার হোসেন, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)-এর মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফেরদৌসী নাহার এবং নির্বাহী পরিচালক মাহমুদ সালাহউদ্দিন নাসের।
সূত্র আরও জানায়, নতুন গভর্নর সুদহার হ্রাসের বিষয়ে ইতিবাচক মত দিলেও শেষ মুহূর্তে বৈঠকটি স্থগিত করা হয়।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি