ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শ্রমিক বেতন নিশ্চিতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: রপ্তানিমুখী শিল্পখাতে শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধে যাতে বিঘ্ন না ঘটে, সে লক্ষ্যেই বিশেষ ঋণ সুবিধা চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। অর্থনৈতিক চাপে থাকা প্রতিষ্ঠানগুলোকে সাময়িক স্বস্তি দিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বৈশ্বিক অস্থিরতা ও দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক চাপের কারণে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে। ফলে অনেক কারখানায় তারল্য সংকট তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বেতন-ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে বিশেষ সহায়তা কর্মসূচি চালুর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার (৩ মার্চ) জারি করা এক সার্কুলারের মাধ্যমে তফসিলি ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এই ঋণের অর্থ কেবল ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা পরিশোধে ব্যবহার করা যাবে।
নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, বিদ্যমান চলতি মূলধন ঋণসীমার বাইরে গ্রাহকের আর্থিক সক্ষমতা যাচাই করে এ মেয়াদি ঋণ দেওয়া যাবে। তবে ঋণের পরিমাণ কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের গত তিন মাসে প্রদত্ত গড় বেতন-ভাতার বেশি হবে না।
যোগ্যতার ক্ষেত্রে শর্ত দেওয়া হয়েছে—যেসব প্রতিষ্ঠান তাদের মোট উৎপাদনের কমপক্ষে ৮০ শতাংশ রপ্তানি করে এবং ২০২৫ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত শ্রমিকদের বেতন নিয়মিত পরিশোধ করেছে, তারাই এই সুবিধা পাবে। এ ছাড়া সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, যেমন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) ও বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ)-এর প্রত্যয়নপত্র জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
ঋণের ক্ষেত্রে বাজারভিত্তিক প্রচলিত সুদহার প্রযোজ্য হবে। স্বচ্ছতা বজায় রাখতে ব্যাংকগুলো সরাসরি শ্রমিক-কর্মচারীদের নিজ নিজ ব্যাংক হিসাবে ফেব্রুয়ারি মাসের বেতন জমা দেবে। তিন মাসের গ্রেস পিরিয়ডসহ সর্বোচ্চ এক বছরের মধ্যে সমান মাসিক বা ত্রৈমাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। নিয়মিত সুদ ছাড়া অতিরিক্ত কোনো ফি বা চার্জ আরোপ করা যাবে না।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের ধারণা, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রপ্তানিমুখী শিল্পখাতে স্থিতিশীলতা বজায় থাকবে এবং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে