ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ডাকসুতে ভোটের আগেই ২ প্রার্থীর জয়লাভ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) হল সংসদ নির্বাচনে দুই প্রার্থী ভোটের আগেই জয়লাভ করেছেন কারণ তাদের কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
বিশ্ববিদ্যালয়ের হল সংসদে দুটি সম্পাদকীয় পদে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। রেহেনা আক্তার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন। অন্যদিকে, লামিয়া আক্তার লিমা শামসুন নাহার হলের বহিরাঙ্গন ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী হয়েছেন।
জানা গেছে, ছাত্রদল ছাড়া অন্য কোনো ছাত্র সংগঠন হল সংসদে প্যানেল দেয়নি। এর মধ্যে লামিয়া আক্তার ছাত্রদলের প্যানেল থেকে প্রার্থী হয়েছেন।
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, লামিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল থেকে নির্বাচিত হতে যাওয়া রেহেনা আক্তার বাগছাসের সমর্থক বলে জানা গেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা