ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জাতীয় পতাকা উৎসব: ঢাবিতে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পতাকা উৎসব-২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলা সংলগ্ন বটতলায় ‘পতাকায় বিপ্লব ও গৌরব’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকালে ‘বাংলা রেকর্ডস’ নামের একটি সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলা রেকর্ডসের সভাপতি এবং সাবেক অতিরিক্ত সচিব জাফর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান।
সভাপতির বক্তব্যে জাফর রাজা চৌধুরী বলেন, "বিশ্বের অন্যান্য জাতি তাদের ইতিহাস অত্যন্ত সুন্দরভাবে সংরক্ষণ করে রাখে যাতে কেউ তা বিকৃতি করতে না পারে। আমাদের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে ডিজিটাল আর্কাইভে রূপান্তর করার লক্ষ্যেই আমরা ‘বাংলা রেকর্ডস’ প্রতিষ্ঠা করেছি।"
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারিক অধ্যাপক কাজী মোস্তাক গাউসুল হক বলেন, "জাতীয় পতাকা হুট করে আকাশ থেকে পড়েনি। এর পেছনে অনেক মানুষের শ্রম, ঘাম এবং তাজা রক্ত জড়িয়ে আছে। এই পতাকা আমাদের আত্মপরিচয়ের প্রতীক।"
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানুল্লাহ আমান তাঁর বক্তব্যে সতর্কবার্তা দিয়ে বলেন, "যারা ইতিহাসের বিভিন্ন বাঁকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরোধিতা করেছে, সেই পুরোনো শকুনরা যেন আবার আমাদের পতাকাকে আঁকড়ে ধরতে না পারে—সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।"
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান ঐতিহাসিক মুহূর্তটি স্মরণ করে বলেন, "১৯৭১ সালের এই মার্চ মাসেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের গাড়ি বারান্দা থেকে তৎকালীন ডাকসু ভিপি আ স ম আব্দুর রব প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। সেই পতাকার কারিগর ছিলেন ছাত্রনেতা শিব নারায়ণ দাস। তাঁদের সেই অবদান আজ আমাদের চেতনার মূল ভিত্তি।"
অনুষ্ঠানে ডাকসুর সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা মাহবুব জামানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে জাতীয় পতাকার বিবর্তন এবং স্বাধীনতা যুদ্ধের বিভিন্ন দুষ্প্রাপ্য আলোকচিত্র প্রদর্শন করা হয়।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল