ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাকা থেকে ৩ দিনে শতাধিক ফ্লাইট বাতিল
নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার জেরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। ইরানে সম্ভাব্য মার্কিন-ইসরাইল হামলা এবং আঞ্চলিক যুদ্ধের আশঙ্কায় একাধিক দেশ আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় তিন দিনে শতাধিক ফ্লাইট বাতিল হয়েছে।
২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান আকাশপথ বন্ধ ঘোষণা করে। এর সরাসরি প্রভাব পড়ে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটে।
সোমবার (২ মার্চ) পর্যন্ত তিন দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১০২টি ফ্লাইট বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর মধ্যে শুধু ২ মার্চই বাতিল হয়েছে ৩৯টি ফ্লাইট।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি এবং ১ মার্চ ৪০টি ফ্লাইট বাতিল করা হয়। যুদ্ধ পরিস্থিতিতে আকাশসীমা বন্ধ থাকায় এ সিদ্ধান্ত নিতে হয়েছে।
১ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল কাতার এয়ারওয়েজ-এর ৪টি, এমিরেটস এয়ারলাইন্স-এর ৫টি, গালফ এয়ার-এর ২টি, ফ্লাইদুবাই-এর ৪টি, কুয়েত এয়ারওয়েজ-এর ২টি, এয়ার অ্যারাবিয়া-এর ৮টি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ১০টি ফ্লাইট।
তবে বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ ও দুবাই রুট ছাড়া অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। পরিস্থিতির উন্নতি হলে বাকি রুটগুলোতেও নিয়মিত ফ্লাইট চালু হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর