ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে ছাত্রদলের উদ্যোগে কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা শুরু
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২) শুরু হয়েছে।
আজ রবিবার বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন।
আজ ও আগামীকাল সোমবার বাছাইপর্ব চলবে। আগামী ৪ মার্চ চূড়ান্ত প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হবে। প্রথম দিনের প্রাথমিক বাছাইপর্ব সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
প্রতিযোগিতার উদ্বোধন শেষে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে এ ধরনের প্রতিযোগিতা চালু ছিল। ছাত্রদল তারই ধারাবাহিকতায় প্রতিটি ক্যাম্পাসে হিফজুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজনের কাজ শুরু করেছিল।
রাকিবুল ইসলাম আরও বলেন, আগামী ছাত্রদল হবে পলিসি–নির্ভর ছাত্রদল এবং সেই সঙ্গে ওয়েলফেয়ার পলিটিকসের (কল্যাণ রাজনীতি) ছাত্রদল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)