ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
১৭ খাতের শেয়ারে চাঙ্গাভাব, ঊর্ধ্বমুখী লেনদেন
বিদায়ী সপ্তাহে (১৭ আগস্ট থেকে ২১ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৩৫ কোটি ৬৯ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৮৯ কোটি ৭৫ লাখ টাকা বেশি। এই লেনদেন বৃদ্ধির নেপথ্যে ছিল ১৭ খাতের শেয়ার। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- ব্যাংক, জেনারেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স, আর্থিক, ওষুধ ও রসায়ন, বিদ্যুৎ ও জ্বালানি, খাদ্য ও আনুষঙ্গিক, প্রকৌশল, সিমেন্ট, সিরামিক, বিবিধ, তথ্য প্রযুক্তি, সেবা ও আবসন, কাগজ ও প্রকাশনা, করপোরেট বন্ড, পাট এবং বস্ত্র খাত। আলোচ্য সপ্তাহে এই ১৭ খাতে মোট ৪ হাজার ২৭৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওষুধ ও রসায়ন খাতের। বিদায়ী সপ্তাহে এই খাতে মোট ৮৭৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২৫৬ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বা ৪৩.৭৭ শতাংশ বেশি।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্যাংক খাতে। সপ্তাহজুড়ে এই খাতে লেনদেন হয়েছে ৫২৯ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৪৪ কোটি ২১ লাখ টাকা বা ৯.১২ শতাংশ বেশি।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে বস্ত্র খাতে। বিদায়ী সপ্তাহে এই খাতে লেনদেন হয়েছে ৫২২ কোটি ১৯ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১১৪ কোটি ২৭ লাখ টাকা বা ২৮.০১ শতাংশ বেশি।
অন্য খাতগুলোর মধ্যে- প্রকৌশল খাতে ৪০৫ কোটি ৩৭ লাখ টাকা, খাদ্য ও আনুষঙ্গিক খাতে ৩৮৯ কোটি ৫০ লাখ ৫০ হাজার টাকা, বিবিধ খাতে ২৯৩ কোটি ৭১ লাখ টাকা, কাগজ ও প্রকাশনা খাতে ২৩১ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ২১৪ কোটি ৪২ লাখ টাকা, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ২১৪ কোটি ২৩ লাখ টাকা, তথ্য প্রযুক্তি খাতে ১৮১ কোটি ১৬ লাখ টাকা, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১৪৩ কোটি ১৬ লাখ টাকা, আর্থিক খাতে ৯০ কোটি ৩ লাখ ৫০ হাজার টাকা, সেবা ও আবাসন খাতে ৭৯ কোটি ১৪ লাখ টাকা, পাট খাতে ৫০ কোটি ৮ লাখ ৫০ হাজার টাকা, সিরামিকস খাতে ৪৬ কোটি ২৭ লাখ টাকা এবং সিমেন্ট খাতে ৪২ কোটি ৯৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- এইচএসসি ৫ বিষয়ের পরীক্ষা আবার হবে?