ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
এনটিআরসিএ আবেদন এখন তিন ভাগে; জেনে নিন পদের বিন্যাস
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান পদে নিয়োগকে কেন্দ্র করে প্রার্থীদের ব্যাপক সাড়া মিলেছে। স্কুল, কলেজ, কারিগরি ও মাদ্রাসা মিলিয়ে মোট ৮৬ হাজার ৪৪৫ জন প্রার্থী আবেদন জমা দিয়েছেন।
এই বিপুল আবেদন তিনটি গ্রুপে ভাগ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। সোমবার (০২ মার্চ) সংস্থাটির সূত্রে আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা গেছে।
ক গ্রুপে সবচেয়ে বেশি আবেদন পড়েছে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে—২১ হাজার ৪৬২ জন। এছাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ পদে ৩ হাজার ৭৭৮ জন, স্নাতক (পাস) কলেজে উপাধ্যক্ষ পদে ৬ হাজার ৭৩৮ জন, ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ১ হাজার ৩৬৩ জন এবং দাখিল মাদ্রাসার সুপার পদে ২ হাজার ৯৮২ জন আবেদন করেছেন। সব মিলিয়ে এই গ্রুপে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ হাজার ৩২৩ জন।
খ গ্রুপে আবেদনকারীর মোট সংখ্যা ৩২ হাজার ৪৮৮। এর মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে সহ-প্রধান শিক্ষক পদে সর্বোচ্চ ২৮ হাজার ৭৬৮ জন আবেদন করেছেন। পাশাপাশি ব্যবসায় ব্যবস্থাপনা কলেজে অধ্যক্ষ পদে ৮১৪ জন, স্নাতক (পাস) কলেজে অধ্যক্ষ পদে ৬২৪ জন, কামিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে ৫৯৭ জন এবং আলিম মাদ্রাসায় অধ্যক্ষ পদে ১ হাজার ৬৮৫ জন আবেদন জমা দিয়েছেন।
গ গ্রুপে মোট ১৭ হাজার ৬৩৪ জন প্রার্থী আবেদন করেছেন। এ গ্রুপে উচ্চ মাধ্যমিক কলেজে অধ্যক্ষ পদে ৬ হাজার ২১৩ জন, নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে ৫ হাজার ২০০ জন, দাখিলের সহকারী সুপার পদে ৩ হাজার ২৬২ জন, ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ১ হাজার ১০৮ জন, আলিম মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ৮৪১ জন, কামিল মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে ৪৫৪ জন এবং ভোকেশনালে সুপার পদে ৫৫৬ জন আবেদন করেছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত