ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভিডিও বার্তায় নীরবতা ভাঙলেন জাহের আলভী
নিজস্ব প্রতিবেদক: স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুকে ঘিরে ওঠা অভিযোগের পর অবশেষে প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা জাহের আলভী। দীর্ঘ নীরবতার পর এক ভিডিও বার্তায় তিনি নিজের অবস্থান ব্যাখ্যা করেন এবং কেন তিনি জনসমক্ষে আসছেন না, সেটিও তুলে ধরেন।
ভিডিওতে আলভী বলেন, ব্যক্তিগত জীবনের শোকাবহ অধ্যায় নিয়ে তিনি কখনোই প্রকাশ্যে আলোচনা করতে আগ্রহী ছিলেন না। তার ভাষ্য, যিনি আর বেঁচে নেই, তাকে নিয়ে দীর্ঘ ব্যাখ্যা বা বিতর্কে জড়ানোর প্রয়োজন তিনি অনুভব করেননি। পরিবার ও ব্যক্তিগত বিষয় ঘরের মধ্যেই রাখতে চেয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
স্ত্রীর মৃত্যু তাকে গভীরভাবে আঘাত করেছে দাবি করে তিনি জানান, এই ট্র্যাজেডি তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে দিয়েছে। তিনি বলেন, পুরো ঘটনা না জেনে অনেকেই একপাক্ষিকভাবে মন্তব্য করছেন। “গল্পের একটি অংশ পড়ে পুরো গল্পের বিচার করা ঠিক নয়,”—এমন মন্তব্য করেন অভিনেতা।
বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন আলভী। দেশে না ফেরার কারণ হিসেবে তিনি নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করেন। তার দাবি, দেশে ফিরলেই তার বিরুদ্ধে জনরোষ সৃষ্টি হতে পারে এবং গণপিটুনির আশঙ্কা রয়েছে। ফোনে নিয়মিত হুমকি পাচ্ছেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, বিমানবন্দরের বাইরে তার ওপর হামলার পরিকল্পনা রয়েছে বলে জানতে পেরেছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে তার আপত্তি নেই। কিন্তু জনতার হাতে প্রাণহানির ঝুঁকি থাকলে তা তার সন্তানের জন্য ভয়াবহ হবে বলে মন্তব্য করেন আলভী।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর