ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সৌদিতে প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা
নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। চলমান পরিস্থিতি বিবেচনায় সবাইকে সচেতন ও সংযত থাকার আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২ মার্চ) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, প্রবাসী বাংলাদেশিদের সৌদি কর্তৃপক্ষের নির্দেশনা কঠোরভাবে মেনে চলতে হবে এবং যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকতে হবে।
বিজ্ঞপ্তিতে গুজব ছড়ানো বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার ওপর জোর দেওয়া হয়। স্থানীয় আইনকে সম্মান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট কোনো ছবি, ভিডিও, সংবাদ শেয়ার, লাইক বা মন্তব্য না করার অনুরোধও জানানো হয়েছে।
আকাশপথে যাতায়াতকারীদের উদ্দেশ্যে বলা হয়েছে, বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্স বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও বর্তমান অবস্থা নিশ্চিত হয়ে নিতে।
কোনো জরুরি পরিস্থিতিতে সহায়তার জন্য দূতাবাসের হটলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। কূটনৈতিক উইং, শ্রম কল্যাণ উইং এবং পাসপোর্ট ও কনস্যুলার সেবার জন্য পৃথক হটলাইন নম্বর চালু রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের