ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সন্ধ্যায় জানা যাবে ঈদে মিলাদুন্নবির তারিখ
রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা ও পবিত্র ঈদে মিলাদুন্নবির তারিখ নির্ধারণে আজ রোববার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভায় সভাপতিত্ব করবেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে ইসলামিক ফাউন্ডেশনের টেলিফোন নম্বর ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ বা ফ্যাক্স নম্বর ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১-এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসারকেও জানানো যেতে পারে।
আরবি ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবি (সা.) পালিত হয়। আজ চাঁদ দেখা গেলে সফর মাস ২৯ দিনে শেষ হবে এবং ১২ রবিউল আউয়াল পড়বে আগামী ৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)। আর যদি আজ চাঁদ দেখা না যায় তবে সফর মাস ৩০ দিনে পূর্ণ হয়ে ঈদে মিলাদুন্নবি পালিত হবে ৫ সেপ্টেম্বর (শুক্রবার)।
উল্লেখ্য, ঈদে মিলাদুন্নবি মহানবি হজরত মুহম্মদ (সা.)-এর জন্ম ও ইন্তেকালের দিন হিসেবে পালন করা হয়। এ দিনে বাংলাদেশে সরকারি ছুটি থাকে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি