×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা

২০২৫ আগস্ট ২০ ১৪:২০:৫৮

দুই কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা

শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। কোম্পানি দুটি হলো- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং বিডি অটোকারস। এই দুই কোম্পানিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই।

এই দুই কোম্পানির শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যার উত্তরে কোম্পানি দুটির পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ০৭ আগস্ট শেয়ার দর ছিল ৪২ টাকা ২০ পয়সায়। আর ১৯ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬০ টাকায়। অর্থাৎ ৮ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১৭ টাকা ৮০ পয়সা বা ৪২.১৮ শতাংশ।

এদিকে, বিডি অটোকারসের শেয়ার দর ০৭ আগস্ট শেয়ার দর ছিল ১১৩ টাকা ৮০ পয়সায়। আর ১৯ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৩৪ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ ৫ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২০ টাকা ৯০ পয়সা বা ১৮.৩৬ শতাংশ।

শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

শেয়ারবাজার এর অন্যান্য সংবাদ

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত