ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩
আইসিবি’র বিশেষ তহবিলের মেয়াদ ২০৩২ সাল পর্যন্ত বৃদ্ধি
শেয়ারবাজারের স্থিতিশীলতা রক্ষায় রাষ্ট্রায়াত্ব বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) পরিচালিত ৯০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ আরও পাঁচ বছর বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে অর্থ মন্ত্রণালয়। ফলে ২০২৭ সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা থাকলেও তহবিলটি কার্যকর থাকবে ২০৩২ সালের ডিসেম্বর পর্যন্ত।
মূলত শেয়ারবাজারের উন্নয়ন ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের পুনর্বাসনের লক্ষ্যেই বিশেষ এ তহবিল গঠন করা হয়েছিল। বর্তমানে এটি ব্রোকারেজ হাউজ ও অন্যান্য মধ্যস্থতাকারীদের বিনিয়োগ সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আইসিবির বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধির জন্য আমরা অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম। অর্থমন্ত্রণালয়ের অনুমোদনের পর আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৃহস্পতিবার (২১ আগস্ট) শেষ বেলায় মেয়াদ বৃদ্ধির প্রজ্ঞাপনটি জারি করেছে।
তিনি জানান, প্রজ্ঞাপনে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিলের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৭ তারিখের পরিবর্তে ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং সর্বশেষ বিতরণকৃত ঋণ পরিশোধের মেয়াদ ৩১ ডিসেম্বর ২০২৮ তারিখের পরিবর্তে ৩১ ডিসেম্বর ২০৩৩ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, রাজনৈতিক অস্থিরতার কারণে গত অর্থবছরে বাজারে বড় ধরনের দরপতন ঘটে। তবে চলতি বছরের জুলাই থেকে ব্যাংক ও কিছু মৌলিক শেয়ারের কারণে ধীরে ধীরে বাজারে পুনরুদ্ধারের আভাস মিলছে।
বাজার বিশেষজ্ঞরা বলছেন, বিশেষ তহবিলের মেয়াদ বাড়ানো হলে বাজারে এক ধরনের আস্থার সঞ্চার হবে। বিনিয়োগকারীরা বুঝতে পারবেন যে সরকার ও নিয়ন্ত্রক সংস্থাগুলো বাজারের স্থিতিশীলতার বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে। এর ফলে ক্ষুদ্র বিনিয়োগকারীদের মধ্যে ভীতির পরিবেশ কমে আসবে এবং তারা দীর্ঘমেয়াদি বিনিয়োগে উৎসাহিত হবেন।
এছাড়া, মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো তহবিলের অর্থ দিয়ে বিনিয়োগ অব্যাহত রাখতে পারবে। এতে আকস্মিক শেয়ার বিক্রি করার চাপ তৈরি হবে না, যা বাজারে বড় ধরনের দরপতন ঠেকাতে সহায়ক হবে। সামগ্রিকভাবে আইসিবির বিশেষ তহবিলের মেয়াদ বৃদ্ধির ফলে বাজারে স্থিতিশীলতা আসবে এবং মূলধন বাজারে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ২য় ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের খেলা চলছে: ব্যাটিংয়ে টাইগাররা-দেখুন সরাসরি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের রোমাঞ্চকর খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন শুরু
- সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ চেয়ে হাইকোর্টে রিট
- ফের ভূমিকম্পে কাঁপল দেশ
- শীর্ষ ১০ ইহুদিবিদ্বেষী প্রভাবশালীদের তালিকা প্রকাশ করল ইসরাইল
- সময় কমিয়ে এইচএসসি পরীক্ষার নতুন সিদ্ধান্ত
- রেকর্ড মুনাফা করে ডিভিডেন্ডে চমক দেখাল ইস্টার্ন ব্যাংক
- কপার টি: নিরাপদ ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি
- ৪৭তম বিসিএস ভাইভার সময়সূচি প্রকাশ
- বিনিয়োগকারীদের অর্থ সুরক্ষায় কড়াকড়ি, সিএমএসএফে নতুন সিদ্ধান্ত
- এক মাসেও অফিস মেলেনি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের
- শিরীন সুলতানা ও নিলোফার মনিকে ঢাবি অ্যালামনাই’র অভিনন্দন
- ৮,০০০ টাকা করে বৃত্তি দেবে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট