ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে মাদক নির্মূলে কার্যকর উদ্যোগের দাবিতে সমাবেশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মাদকের বিরুদ্ধে বিজ্ঞানভিত্তিক পদক্ষেপ গ্রহণের দাবিতে ‘মাদকবিরোধী তারুণ্যের সমাবেশ’ আয়োজন করেছে আহ্ছানিয়া মিশন ইয়ুথ ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং।
শনিবার (২৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ, চিকিৎসা ও পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নের দাবি জানান।
এ সময় ইয়ুথ ফোরামের সমন্বয়কারী মারজানা মুনতাহা গ্লোবাল ইয়ুথ ডিক্লারেশন অন প্রিভেনশন, ট্রিটমেন্ট অ্যান্ড রিকভারি–২০২৫ ঘোষণাপত্র উপস্থাপন করেন। ঘোষণাপত্রটি প্রথম প্রকাশিত হয় গত ১২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায় জাতিসংঘের ৬৮তম কমিশন অন নারকোটিক ড্রাগস (সিএনডি) অধিবেশনের একটি সাইড ইভেন্টে, যা আয়োজন করেছিল ড্রাগ ফ্রি আমেরিকা ফাউন্ডেশন।
সমাবেশে ইয়ুথ লিডার আবু ফয়েজ বলেন, আমরা শুধু মাদকবিরোধী স্লোগানে বিশ্বাসী নই, চাই বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ, যা তরুণদের জীবন রক্ষা করবে।
শিক্ষার্থী ফয়সাল হোসেন বলেন, মাদক থেকে মুক্ত থাকতে হলে আমাদের প্রয়োজন সহানুভূতিশীল চিকিৎসা, বিজ্ঞানভিত্তিক প্রতিরোধ এবং সবার অংশগ্রহণে গড়ে ওঠা সহনশীল সমাজ। তবে মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সহজ নয়।
ইয়ুথ অ্যাকটিভিস্ট মাথরি সান বলেন, মাদক সমস্যার সমাধান আবেগ দিয়ে নয়, হতে হবে গবেষণা ও প্রমাণনির্ভর। কার্যকর উদ্যোগের মাধ্যমেই আমরা তা বাস্তবায়ন করতে পারব এবং তরুণরাই এই পরিবর্তনের নেতৃত্ব দেবে।
সমাবেশে ইয়ুথ ফোরাম জোর দিয়ে জানায়, স্থানীয় উদ্যোগও বৈশ্বিক আন্দোলনের অংশ। এ সময় তারা গ্লোবাল ইয়ুথ ডিক্লারেশকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ ও বাস্তবায়নের জন্য নীতিনির্ধারক এবং সমাজের সব স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)