ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বেশি ভাড়া নেওয়ার কোনো ঘটনা গত সাত দিনে পাওয়া যায়নি: সড়কমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সরকারি ভাড়ার চেয়ে বেশি বাস ভাড়া নেওয়ার কোনো ঘটনা গত সাত দিনে পাওয়া যায়নি। বরং পরিবহন মালিকরা যাত্রী আকৃষ্ট করতে কখনও কখনও ভাড়া কমিয়ে নিচ্ছেন।
তিনি বলেন, যদি সরকারি ভাড়া ৭০০ টাকা হয়, তবে মালিকরা যাত্রী আকৃষ্ট করার জন্য ৬০০ বা ৬৮০ টাকায় ভাড়া নিচ্ছেন। গত সাত দিনে নির্ধারিত ভাড়া অতিক্রমের কোনো নজির নেই। হয়তো পূর্বের তুলনায় কিছুটা বেশি নেওয়া হয়েছে, তবে সরকারি ভাড়ার বেশি নয়।
সোমবার (১৬ মার্চ) সকালেই তিনি রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং বলেন, টার্মিনালের বাস পার্কিংয়ের সংখ্যা যাত্রী এবং বাসের সংখ্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বাসগুলো পর্যায়ক্রমে ঢুকছে ও যাচ্ছে। একদিনের মধ্যে পুরো সমাধান সম্ভব নয়। তবে দুই-তিন দিনের মধ্যে শৃঙ্খলা মেনে ম্যানেজ করার চেষ্টা চলছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, নির্ধারিত ভাড়ার চেয়ে এক টাকাও বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট, ভিজিলেন্স টিম ও পুলিশের কন্ট্রোল রুম তৎপর। যাত্রী অভিযোগ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
জ্বালানি তেলের বিষয়ে তিনি বলেন, গণপরিবহনের জন্য পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। তেলের দাম বাড়ছে না। কোথাও তেল না পাওয়া বা ফিটনেসবিহীন গাড়ি চলাচল করছে, তা আমাকে জানান। আমরা দ্রুত ব্যবস্থা নেব।
মন্ত্রী বলেন, বাসগুলো শৃঙ্খলার সঙ্গে স্টেশন ছাড়ছে। যাত্রীরা টিকিট কেটে নিরাপদে চলাচল করছেন। বিকেল বা সন্ধ্যায় যাত্রী চাপ বাড়তে পারে, তবে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার জনগণ বাস, ট্রেন ও লঞ্চে নিরাপদ এবং স্বস্তির ঈদযাত্রা পাবেন।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম প্রমুখ।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি