ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
প্রধানমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণা, অবশেষে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব (পিএস) পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে আসছিলেন মো. আব্দুস সালাম। অবশেষে গোয়েন্দা সংস্থার অভিযানে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল প্রায় ৭টার দিকে রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দীর্ঘদিন ধরে তার প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে তথ্য সংগ্রহের পর অভিযান চালানো হয়।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, আব্দুস সালাম নিজেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পিএস হিসেবে পরিচয় দিতেন। এই পরিচয়ের আড়ালে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে অবৈধ আর্থিক লেনদেন, নিয়োগ বাণিজ্যসহ নানা ধরনের প্রতারণামূলক কার্যক্রম চালাতেন।
তার বিরুদ্ধে একাধিক অভিযোগ সরকারের বিভিন্ন মহলে পৌঁছানোর পর বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হয়। পরে তথ্য-প্রমাণ যাচাই করে গোয়েন্দা সদস্যদের একটি দল তাকে ধরতে অভিযান শুরু করে।
সূত্র আরও জানায়, আগারগাঁও পানির ট্যাংকি এলাকার একটি বাসায় অবস্থান করছিলেন সালাম। সেখানে টানা প্রায় ছয় ঘণ্টার নজরদারি ও অভিযানের পর তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। তদন্তে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে দাবি করেছে সংশ্লিষ্টরা।
জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আব্দুস সালামকে শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক