ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
এবার পদত্যাগ করলেন ইউজিসি চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ তার পদ থেকে অব্যাহতির আবেদন জানিয়েছেন।
আজ সোমবার (১৬ মার্চ) তিনি শারীরিক অসুস্থতার কারণে অর্পিত দায়িত্ব পালন করতে পারছেন না উল্লেখ করে শিক্ষা মন্ত্রণালয়ে এই পদত্যাগপত্র জমা দেন।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে ড. ফায়েজ জানান, তার বর্তমান শারীরিক অবস্থা তাকে কমিশনের প্রশাসনিক কার্যাবলি সচল রাখতে বাধা দিচ্ছে। এমতাবস্থায় মানবিক ও শারীরিক দিক বিবেচনায় নিয়ে তাকে যেন চেয়ারম্যানের পদ থেকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়, সেজন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
২০২৪ সালের ৫ সেপ্টেম্বর তিনি ইউজিসি চেয়ারম্যান হিসেবে যোগদান করেছিলেন। ছয় মাসেরও কম সময়ের মাথায় অসুস্থতাজনিত কারণে তাকে এই সিদ্ধান্ত নিতে হলো। মন্ত্রণালয় থেকে তার পদত্যাগপত্র গ্রহণের বিষয়ে পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)