ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারের পাঁচ কোম্পানিতে বেড়েছে বিদেশি বিনিয়োগ
শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানিতে মে মাসে বিদেশি বিনিয়োগ বেড়েছে। কোম্পানিগুলোর পক্ষ থেকে প্রকাশিত শেয়ার ধারণের হালনাগাদ তথ্য থেকে এই চিত্র উঠে এসেছে। এতে দেখা যায়, প্রতিটি কোম্পানিতে বিদেশি বিনিয়োগ ০.০১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
কোম্পানিগুলো হলো-ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, রেনেটা এবং সোনারগাঁও টেক্সটাইল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো এখনো জুন মাসের তথ্য হালনাগাদ করে প্রকাশ করেনি।
ব্র্যাক ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৯৯ কোটি ৯ লাখ ২৬ হাজার ১৬৭টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৯৯০ কোটি ৯২ লাখ ৬০ হাজার টাকা।
কোম্পানিটির মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল ৩১.৫১ শতাংশ, যা মে মাসে ১.০১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২.৫২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ৪৬.১৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ১৪.১০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৭.২১ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক।
সিটি ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১৫২ কোটি ১২ লাখ ২২ হাজার ৬৯টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৫২১ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল ৫.৭৭ শতাংশ, যা মে মাসে ০.৯৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬.৭১ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩০.৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২২.৯৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪০.০২ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক।
প্রাইম ব্যাংক
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১৬ কোটি ৫ লাখ ৯০ হাজার ৫৬৩টি এবং পরিশোধিত মূলধন ১ হাজার ১৬০ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল ৪.৮৭ শতাংশ, যা মে মাসে ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫.১২ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৩৮.৩৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২৯.৬৯ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৬.৮৪ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১.৭৫ শতাংশ ক্যাশ এবং ২.৫০ শতাংশ স্টক।
রেনেটা
কোম্পানিটির শেয়ার সংখ্যা ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার ৪৯০টি এবং পরিশোধিত মূলধন ৪৪৬ কোটি ১১ লাখ ২০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ১৯.৮৭ শতাংশ, যা মে মাসে ০. ১৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০.০৪ শতাংশ। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫১.২৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে সর্বোচ্চ ২১.৭৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬.৯০ শতাংশ শেয়ার।
সর্বশেষ ৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ৯২ শতাংশ ক্যাশ।
সোনারগাঁও টেক্সটাইল
কোম্পানিটির শেয়ার সংখ্যা ২ কোটি ৬৪ লাখ ৬৭ হাজার ৫৬টি এবং পরিশোধিত মূলধন ২৬ কোটি ৪৬ লাখ ৭০ হাজার টাকা।
মোট শেয়ারের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের কাছে এপ্রিল মাসে ছিল ০.১৪ শতাংশ, যা মে মাসে ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.২৯ শতাংশে। আলোচ্য সময়ে বাকি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ছিল ৪৪.৪৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সর্বোচ্চ ১১.১৩ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪৪.১৩ শতাংশ শেয়ার ছিল।
সর্বশেষ ৩০ জুন ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১ শতাংশ ক্যাশ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত