ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
নির্বাচনের সফলতা আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
রোববার (৬ জুলাই) রাজধানীর উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু পরিবেশ গঠনের দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা বাহিনীর নয় এই প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকেও প্রস্তুত থাকতে হবে।
তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিতে চায়, তাদের এখনই প্রস্তুতি শুরু করা উচিত। কেবল অভিযোগ করেই নয়, মাঠে থেকে অংশগ্রহণমূলক রাজনীতির চর্চা করতে হবে। সরকার ও প্রশাসন সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে নিরপেক্ষভাবে কাজ করবে।
জাতীয় সমাবেশে এনসিপি ও জামায়াতের কিছু নেতাকর্মী নির্বাচনকে ঘিরে মব ও অন্যান্য হুমকির কথা বলার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের সফলতা এককভাবে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না।
তিনি আরও ব্যাখ্যা করেন, নির্বাচন কমিশন, প্রশাসন এবং সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর সম্মিলিত প্রস্তুতির ভিত্তিতেই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব। কমিশন পুলিং ও প্রিসাইডিং অফিসার নিয়ন্ত্রণ করে, রিটার্নিং অফিসাররা প্রশাসন থেকে আসে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করি। মূল দায়িত্ব তাদের যাঁরা নির্বাচন পরিচালনা ও অংশগ্রহণ করছেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জোর দিয়ে বলেন, আমাদের প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই। হাতে এখনো পাঁচ-ছয় মাস সময় রয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।
মব হামলা প্রসঙ্গে তিনি সতর্ক করে বলেন, অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। সম্প্রতি কুমিল্লা, চট্টগ্রাম, লালমনিরহাট ও ফরিদপুরে যেসব ঘটনা ঘটেছে, সেগুলো আমরা কঠোর নজরে রেখেছি। কাউকে ছাড় দেওয়া হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম