ঢাকা, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
প্রথম প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে পাঁচ কোম্পানি
শেয়ারবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে । কোম্পানিগুলো হলো- ফার্স্ট ফাইন্যান্স, বে-লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ন্যাশনাল হাউজিং এবং ইসলামিক ফাইন্যান্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ফার্স্ট ফাইন্যান্স
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আগের বছর লোকসান ছিল ১ টাকা ৯৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৯ পয়সা। আগের বছর ছিল মাইনাস ২৪ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৩৯ টাকা ১৩ পয়সা।
বে-লিজিং
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৭ পয়সা। আগের বছর লোকসান ছিল ৪৪ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে মাইনাস ৯৫ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৬০ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ২৬ টাকা ৯৭ পয়সা।
ইউনিয়ন ক্যাপিটাল
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি লোকসান হয়েছে ৭ পয়সা। আগের বছর লোকসান ছিল ১ টাকা ২০ পয়সা।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো হয়েছে ৭০ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৫ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৬৩ টাকা ৯ পয়সা।
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
অর্থবছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৪ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩০ পয়সা।
৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৮ টাকা ১৯ পয়সা।
ইসলামিক ফাইন্যান্সর
অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৬২ পয়সা।
প্রথম প্রান্তিকশেষে ৩১ মার্চ, ২০২৫ কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে মাইনাস ৪২ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)
- ‘অনেক শিশুকে চুমু দিয়েছি, আমাকে মারার সাহস আছে?’