ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
পতনেও নজর কেড়েছে ৫ কোম্পানির শেয়ারে
টানা সাত কার্যদিবস পতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক গত বৃহস্পতিবার থেকে ইতিবাচক প্রবণতায় ফিরে আসে। এরপর সূচক টানা তিন কার্যদিবস উত্থানে ১০৫ পয়েন্ট বেড়ে বিনিয়োগকারীদের মধ্যে পুনরুজ্জীবনের আশা জাগায়। আজ যদিও সূচক কিছুটা নেতিবাচক প্রবণতায় টার্ন নিয়েছে, তবে তার মাত্রা খুব সামান্য— ৯ পয়েন্টের হেরফের।
তবে নেতিবাচক সূচকের মাঝেও আজ বিনিয়োগকারীদের জন্য একটি দৃষ্টান্তমূলক দৃশ্য লক্ষ্য করা গেছে। আজ পাঁচটি কোম্পানির শেয়ারে চরম আগ্রহ দেখা গেছে, যার কারণে শেয়ারগুলো সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় পৌঁছে হল্টেড হয়ে যায়।
কোম্পানিগুলো হলো—মেঘনা সিমেন্ট, বিচ হ্যাচারি, আইএসএন, মেঘনা কনডেন্স মিল্ক ও ভিএফএস থ্রেড ডাইং। এই পাঁচ কোম্পানির শেয়ার এমন উচ্ছ্বাসিত আগ্রহের কারণে বিনিয়োগকারীরা শেষ পর্যন্ত কিনতে না পারলেও, বাজারে তাদের প্রতি চাহিদা এবং আস্থা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, হল্টেড হওয়া শেয়ারগুলো আসলে বিনিয়োগকারীদের বিশ্বাস এবং বাজারের ইতিবাচক চাহিদাকে নির্দেশ করছে। পতনের মধ্যেও এই কোম্পানিগুলোর শেয়ার এত দ্রুত সাড়া পাচ্ছে, এটি বাজারে নতুন সুযোগ ও সম্ভাবনার প্রমাণ।
শেয়ারবাজারে এমন দৃশ্য বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করছে। যেখানে সূচক সামান্য হেরফের হলেও, নির্দিষ্ট কোম্পানির প্রতি বিনিয়োগকারীর আস্থা এবং আগ্রহ দৃঢ় রয়েছে। এটি বাজারে স্থিতিশীলতার চিহ্ন হিসেবেও দেখা যাচ্ছে।
কোম্পানিগুলোর মধ্যে মেঘনা সিমেন্ট ক্লোজিং হয়েছে ৯.৯৫ শতাংশ বেড়েছে ৪৬ টাকা ৪০ পয়সায়, বিচ হ্যাচারি ৯.৯২ শতাংশ বেড়ে ৫৩ টাকা ২০ পয়সায়, আইএসএন ৯.৮৯ শতাংশ বেড়ে ৬০ টাকায়, মেঘনা কনডেন্স মিল্ক ৯.৬০ শতাংশ বেড়ে ২১ টাকা ৭০ পয়সায় এবং ভিএফএস থ্রেড ডাইং ৮.৫৯ শতাংশ বেড়ে ৮ টাকায়।
কোম্পানিগুলোর মধ্যে মেঘনা সিমেন্ট এবং বিচ হ্যাচারি ‘এ’ ক্যাটাগরির শেয়ার। আর আইএসএন ‘বি’ ক্যাটাগরির এবং মেঘনা কনডেন্স মিল্ক ও ভিএফএস থ্রেড ডাইং ‘জেড’ ক্যাটাগরির শেয়ার।
সর্বশেষ দামের ভিত্তিতে বিচ হ্যাচারির পিই রেশিও ৮.৭১ এবং ভিএফএস থ্রেডের ৬০। অপরদিকে, লোকসানি কোম্পানি হিসাবে মেঘনা সিমেন্ট, আইএসএন ও মেঘনা কনডেন্স মিল্কের পিই রেশিও নেগেটিভ।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত