ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঈদের আগে শেয়ারবাজারে উত্থান, স্থিতিশীলতার ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: গত কার্যদিবসে দর সংশোধনের পর আজ (১৬ মার্চ, ২০২৬) ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে শেয়ারবাজার। পবিত্র ঈদুল ফিতরের ছুটির আগে শেষ কর্মদিবসে বাজারের এই উত্থান আগামী দিনে স্থিতিশীলতার ইঙ্গিত বহন করছে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কিছুটা কমেছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, মাত্র একদিনের ব্যবধানে বাজারের এই ঘুরে দাঁড়ানো প্রমাণ করে ঈদের পর বাজার স্থিতিশীল থাকতে পারে। আজ লেনদেনের শুরুতেই সূচক ছিল ঊর্ধ্বমুখী, যা ধারাবাহিকভাবে শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এদিন বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির চেয়ে নতুন করে কেনার প্রতিই বেশি আগ্রহ দেখিয়েছেন। ফলে দিন শেষে সূচক বাড়লেও লেনদেনের পরিমাণ কমেছে। ঈদের আগে শেষ কর্মদিবসে এমন চিত্র বিনিয়োগকারীদের মনে বাজারের প্রতি আস্থা আরও শক্তিশালী করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাজার পর্যালোচনায় দেখা যায়, সোমবার সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪.৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৫৩.৯৩ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৯.৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮০.৫৫ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৭.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫০.৭৮ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৫৩টির দর বেড়েছে, ৭৩টির দর কমেছে এবং ৬২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৪৫৫ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল প্রায় ৫২৩ কোটি ৫৪ লাখ টাকার। অর্থাৎ আগের দিনের তুলনায় আজ লেনদেন কমেছে প্রায় ৬৮ কোটি ৪০ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৩৫ কোটি ১৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৪টির, কমেছে ৩৬টির এবং পরিবর্তন হয়নি ৪০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৫১.০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩০.৬৩ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭.৪০ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)