ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
মধ্যরাতের হঠাৎ ঝড়ে ভোলায় অর্ধশত ঘর ক্ষতিগ্রস্ত
নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করে আঘাত হানা তীব্র ঝড়ে ভোলার চরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। মধ্যরাতের এই ঝড়ে বহু ঘরবাড়ি আংশিক ও সম্পূর্ণভাবে বিধ্বস্ত হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
সোমবার (১৬ মার্চ) দিবাগত গভীর রাতে ভোলার চরফ্যাশন উপজেলা-এর ঢালচর ইউনিয়নে মেঘনা নদী তীরবর্তী এলাকায় প্রায় দেড় ঘণ্টা ধরে ঝড়ের তাণ্ডব চলে।
স্থানীয় বাসিন্দারা জানান, রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে ছিলেন, তখন হঠাৎ করেই ঝড় শুরু হয়। মুহূর্তের মধ্যে তীব্র বাতাসে অনেক ঘরের চালা উড়ে যায়, টিনের বেড়া ছিটকে পড়ে এবং কোথাও কোথাও গাছ উপড়ে গিয়ে ঘরের ওপর ভেঙে পড়ে। এতে অনেক পরিবারের বসতঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
তাদের ভাষ্য অনুযায়ী, অন্তত অর্ধশতাধিক ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা ক্ষতির মুখে পড়েছে। এর মধ্যে পাঁচ থেকে ছয়টি ঘর পুরোপুরি ধসে পড়ে মাটির সঙ্গে মিশে গেছে। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে।
এ বিষয়ে জানতে চাইলে চরফ্যাশন উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এমাদুল হক বলেন, ঝড়ের কারণে ঢালচর ইউনিয়নে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের কাজ চলছে এবং দ্রুতই তাদের জন্য প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- আজকের বাজারে স্বর্ণের দাম (২ অক্টোবর)