ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
পোষ্য কোটা ঘিরে উত্তাল রাবি, শিক্ষক-শিক্ষার্থী মুখোমুখি অবস্থানে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষায় ‘পোষ্য কোটা’ ব্যবস্থা পুনর্বহালের দাবিতে শিক্ষক ও শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। একদিকে ৯ দফা দাবির অংশ হিসেবে পোষ্য কোটা পুনর্বহালের জন্য শিক্ষকরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন, অন্যদিকে এই কোটার তীব্র বিরোধিতা করে বিক্ষোভ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। এর ফলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভিন্ন অ্যাকাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এরপর তারা প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে তাদের দাবিকে "ন্যায্য অধিকার" ও "প্রাতিষ্ঠানিক সুবিধা" হিসেবে আখ্যা দেন। কর্মকর্তা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, "আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা দ্রুত ফিরিয়ে না দিলে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।"
একই সময়ে, পোষ্য কোটার বিরোধিতা এবং এর জেরে ক্লাস-পরীক্ষা বন্ধের প্রতিবাদে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। তারা এই কোটাকে একটি ‘মীমাংসিত বিষয়’ বলে উল্লেখ করে জানান, প্রাতিষ্ঠানিক সুবিধার নামে এই বৈষম্যমূলক দাবি কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
শিক্ষার্থীদের একাংশ আশঙ্কা প্রকাশ করে বলেন, আসন্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনকে সামনে রেখে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই বিতর্কটি নতুন করে তৈরি করা হচ্ছে।
এই দ্বিমুখী অবস্থানের কারণে দিনভর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পুরোপুরি ব্যাহত হয় এবং ক্যাম্পাসে তীব্র উত্তেজনা বিরাজ করে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)