ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রবাসী ভোটার কার্যক্রম পরিদর্শনে কানাডা যাচ্ছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ১৪ দিনের এক সরকারি সফরে কানাডা যাচ্ছেন। প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম পরিদর্শন ও উদ্বোধন করতে আগামী ২৬ আগস্ট তিনি কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।
নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশ অনুযায়ী, সিইসি ২৬ আগস্ট কানাডার উদ্দেশে রওনা হবেন এবং সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর দেশে ফিরবেন। এই সফরে তার সঙ্গে থাকবেন লালমনিরহাট জেলার নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির। সিইসি কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্র বিতরণ করবেন।
এদিকে, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ গত রোববার (১৭ আগস্ট) একই ধরনের কার্যক্রমে অংশ নিতে জাপান সফরে গেছেন। তিনি আগামী ২৩ আগস্ট দেশে ফিরবেন বলে জানা গেছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন বর্তমানে বিশ্বের নয়টি দেশের ১৬টি দূতাবাসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া এবং কানাডা। এসব দেশ থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি