ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে শুধু ই-ভিসা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে ভিসা ব্যবস্থায় বড় ধরনের ডিজিটাল পরিবর্তন আসছে। পাসপোর্টে প্রচলিত ভিসা স্টিকারের যুগ শেষ করে সম্পূর্ণ ই-ভিসা পদ্ধতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ কর্তৃপক্ষ, যা আগামী মাস থেকেই কার্যকর হবে।
আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যে ভ্রমণের জন্য পাসপোর্টে ভিসা স্টিকারের পরিবর্তে ই-ভিসা চালু করা হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশে অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন।
হাইকমিশনের বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব ভ্রমণকারীর যুক্তরাজ্যে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন, তারা শুধুমাত্র ই-ভিসার মাধ্যমেই ভিসা পাবেন।
নতুন ব্যবস্থায় আর পাসপোর্টে ভিসা স্টিকার দেওয়া হবে না। বরং ডিজিটাল প্ল্যাটফর্মে সংরক্ষিত ই-ভিসার মাধ্যমেই ভ্রমণ অনুমোদন যাচাই করা হবে।
ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নির্দেশনা জানতে যুক্তরাজ্য সরকারের নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত