ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা জারি
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে, যা কোনো ধরনের মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই ঘটছে বলে কোম্পানি কর্তৃপক্ষ ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। কোম্পানিটির শেয়ারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া প্রয়োজন বলে সতর্কবার্তা জারি করেছে ডিএসই কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) জানিয়েছে, শেয়ারদর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে এশিয়াটিক ল্যাবরেটরিজ-কে চিঠি পাঠায় ডিএসই।
ডিএসইর চিঠির জবাবে কোম্পানিটি কর্তৃপক্ষ বিলম্বে হলেও জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানির শেয়ার দাম বাড়ছে। এই ধরনের জবাব প্রায়শই দেখা যায় যখন কোম্পানির পক্ষ থেকে দাম বাড়ার কোনো সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা সম্ভব হয় না, যা অনেক সময় বাজারে গুজব বা কারসাজির ইঙ্গিত দেয়।
প্রসঙ্গত, শিয়াটিক ল্যাবরেটরিজের ৩১ জুলাই শেয়ার দর ছিল ৪৪ টাকা ৪ পয়সায়। আর ১৭ আগস্ট লেনদেন শেষে দাঁড়িয়েছে ৫২ টাকা ২ পয়সায়। অর্থাৎ ১০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ৭ টাকা ৮ পয়সা বা ১৮ শতাংশ।
সর্বশেষ ২০২৪ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। আলোচ্য বছর কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ০৩ পয়সা।
সমাপ্ত অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই’২৪-মার্চ’২৫) জিকিউ বলপেনের শেয়ার প্রতি আয় হয়েছে ৩৮০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ছিল ৬৩ পয়সা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)