ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
ক্ষমতায় গেলে ২৫ কোটি গাছ লাগাবে বিএনপি: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ক্ষমতায় গেলে আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে। এ ছাড়া, দেশের কৃষি ও পানি ব্যবস্থাপনার উন্নয়নে পুনরায় খাল খনন কর্মসূচি চালু করার ঘোষণাও দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই পরিকল্পনার কথা জানান।
প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি প্রচলিত ধারার রাজনীতির বাইরে এসে জনগণের জীবনমান উন্নয়নের জন্য সুনির্দিষ্ট ও সুচিন্তিত পরিকল্পনা গ্রহণ করেছে। তিনি বলেন, "আমরা বলেছি, বিএনপির আগামীর রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। সেটি দেশের ভেতরে হোক, বিদেশে হোক।"
তারেক রহমান বলেন, বিশ্ব এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে প্রবেশ করেছে এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে পিছিয়ে থাকলে চলবে না। এ প্রেক্ষাপটে বিএনপি বিভিন্ন খাত চিহ্নিত করে নতুন নীতিমালা প্রণয়ন করেছে। কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করাকে বিএনপি তাদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
দেশের বন্যা ও খরা পরিস্থিতি মোকাবেলা এবং কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "মানুষের পানির সুবিধা নিশ্চিত করতে আমরা পুনরায় খাল খনন কর্মসূচি চালু করবো, ইনশাল্লাহ।"
তারেক রহমান আরও বলেন, একটি নিরাপদ ভবিষ্যৎ গড়তে হলে প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে বাস্তবধর্মী পরিকল্পনা গ্রহণ ও তার বাস্তবায়নের মাধ্যমে রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হবে।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজীব আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এবং প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো
- জুলাই শহীদের বোনের দেওয়া উপহারে অশ্রুসিক্ত মির্জা ফখরুল
- কে এই কু'খ্যাত জেফ্রি এপস্টেইন?