ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেষ বেলায় ছন্দপতন, লেনদেন ছাড়াল হাজার কোটি
টানা ৩দিন উত্থানের পর সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার সূচকের সামান্য পতন হয়েছে শেয়ারবাজারে। যদিও এদিন লেনদেনের শুরুটা খুবই ইতিবাচক ছিল। কিন্তু শেষ বেলায় সূচকের এমন ছন্দপতনেও টাকার অংকে লেনদেন বেড়েছে। সূচকের এমন পতনে কিছুটা আশাহত বিনিয়োগকারীরা।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। এরপর সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কিন্তু বেলা পৌনে ১১টার পর থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত সূচকের একটানা পতন ঘটে। এরপর আবারও একটানা বাড়তে থাকে। পরবর্তীতে সূচকের স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে। দুপুর ১টা ৪১ মিনিটে আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৪৪১ পয়েন্টে। কিন্তু এর কিছুক্ষণ পরে ছন্দপতন ঘটে। সূচক একটানা নিচের দিকে নেমে যায়। দিনশেষে সূচক সামান্য কমলেও লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি টাকা।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯.০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪১০.৮৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৫.০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৯.৬০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৪.৭৭ পয়েন্টে।
ডিএসইতে আজ মোট ৪০০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৬৪টির দর বেড়েছে, ১৬৪টির দর কমেছে এবং ৭২টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৯৭৫ কোটি ৮৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৬১ কোটি ৬৮ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ২৩২টির, কমেছে ১০৬টির এবং পরিবর্তন হয়নি ২৯টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ১৪৩.৪৮ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৭৮.৭৮ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)