ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
মাইলস্টোনের তিন শিক্ষকের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা
বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে আত্মদানকারী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তিন শিক্ষক— মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম— তাদের সাহস ও মানবতার জন্য এ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এ সমবেদনা জানান এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধান উপদেষ্টা বলেন, "এই শোক আপনাদের একার নয়। জাতি হিসেবে আমরা এই শোককে ধারণ করি। তারা আমাদের গর্ব, আমাদের আদর্শ। যারা অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়েছেন, মানবতার এই দৃষ্টান্ত তারা প্রমাণ করে গেছেন। তাদের স্মৃতি ধরে রাখতে যা কিছু করা প্রয়োজন, আমরা তা করবো।"
সাক্ষাৎকালে নিহতদের পরিবারের সদস্যরা আবেগঘন স্মৃতিচারণ করেন। শিক্ষিকা মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল জানান, হাসপাতালে আহত অবস্থায় মাহেরীন তাকে বলেছিলেন, "ওরাও (শিক্ষার্থীরা) তো আমার সন্তান। ওদের একা রেখে আমি কী করে চলে আসি?"
নিহত শিক্ষিকা মাহফুজা খাতুনের মেয়ে আয়েশা সিদ্দিকা কান্নায় ভেঙে পড়ে বলেন, "বাবা নেই, এখন মাও চলে গেলো। আমি এতিম হয়ে গেলাম। মা ছাড়া বাসায় ফিরব কী করে?"
শিক্ষিকা মাসুকা বেগমের ভগ্নিপতি খলিলুর রহমান জানান, মাসুকা তার পরিবার ও ছাত্রছাত্রীদের জন্য নিবেদিতপ্রাণ ছিলেন।
এ সময় নিহতদের পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে আরও উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ মন্ত্রিসভার অন্যান্য সদস্য ও উপদেষ্টাগণ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি