×

ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

হাদি হত্যা: ফয়সালসহ চারজনের বিরুদ্ধে দুই মামলা

২০২৬ সেপ্টেম্বর ২১ ১৬:২৪:১৬

হাদি হত্যা: ফয়সালসহ চারজনের বিরুদ্ধে দুই মামলা

নিজস্ব প্রতিবেদক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং দুই ব্যাংক কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে পৃথক দুই মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া ১ কোটি ৯৪ লাখ ৫৮ হাজার ৫০৯ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে আরও একটি মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর স্ত্রী শাহেনা পারভীন সামিয়ার ৬৫ লাখ টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ায় তাঁকে সম্পদের নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুদক।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির সচিব মো. সাইদুর রহমান খান বিষয়টি জানিয়েছেন।

ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান কার্যক্রমনিষিদ্ধ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের (এখন নিষিদ্ধ) রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০১৯ সালের ১১ মে ঘোষিত কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি সদস্য হন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ২০২৫ সালের ১৩ অক্টোবর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ সংসদীয় আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদি।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত